সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিমান বিধ্বস্তে সুইজারল্যান্ডে ৩ জনের মৃত্যু

সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালেস ক্যান্টনে বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ভ্যালেস ক্যান্টন পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার বিকেলে ছোট একটি বিমানে থাকা তিনজনই দুর্ঘটনায় নিহত হন। নিহতদের পরিচয় বুধবার পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে পুলিশ। আর এ কারণে তারা বিবৃতি দিতে দেরি করে।

পুলিশের তথ্য অনুযায়ী, এক ইঞ্জিনের সার্কাস এসআর২২টি মডেলের হালকা বিমানটি টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করেছিল। পরে ভ্যালেস ক্যান্টনের লেউকারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তিনটি হেলিকপ্টার ও দুইজন উদ্ধারকর্মী সেখানে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে পৌঁছে তারা বিমানে থাকা তিনজনেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কীভাবে বিমানটি পাহাড়ের ঢালে গিয়ে আছড়ে পড়ল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান বিধ্বস্তে সুইজারল্যান্ডে ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬